Sunday, April 19, 2026

ঘুম ভেঙে গেছে ভেবে গৃহবধূর চোখ-মুখে সুপার গ্লু লাগিয়ে দেন এনামুল

ঘুম ভেঙে গেছে ভেবে গৃহবধূর চোখ-মুখে সুপার গ্লু লাগিয়ে দেন এনামুল

খুলনার পাইকগাছায় গৃহবধূর চোখ-মুখে সুপার গ্লু লাগিয়ে দিয়ে ধর্ষণ ও লুটপাটের ঘটনার মূল হোতা এনামুল জোয়াদ্দারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কপিলমুনির কাশিমনগরে একটি পরিত্যক্ত মাছের ডিপো থেকে তাকে গ্রেফতার করা হয়।এনামুলের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক মামলা রয়েছে। গ্রেফতারের পর তার কাছ থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার গদাইপুর এলাকার বাসিন্দা একরামুল জোয়াদ্দারের ছেলে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার সুশান্ত সরকার।
গ্রেফতার এনামুলের বরাতে পুলিশ সুপার জানান, গৃহবধূর ঘুম ভেঙে গেছে মনে করে প্রথমে হাত দিয়ে মুখ চেপে ধরেন। পরে পকেটে থাকা সুপার গ্লু ভিকটিমের চোখে এবং মুখে লাগিয়ে দেন।